টিপস ও ট্রাবলশুটিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টিপস ও ট্রাবলশুটিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

কম্পিউটার হ্যাং

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। কম্পিউটার হ্যাং হয় নাই এমন লোক আছে বলে আমার মনে হয় না। আর যদি কেউ দাবি করে তার কম্পিউটার হ্যাং হয় নাই তাহলে আমার মতে হ্যাং কি তাই সে জানে না।

 

হ্যাং বলতে কী বুঝায়?

আমরা প্রয়ই বলে তাকি কম্পিউটার হ্যাং ধরেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা না একটা কারণ রয়েছে। ঠিক তেমনি কম্পিউটার হ্যাং হবার পিছনেও কারণ রয়েছে। আর সে কারণগুলোই এখন বলব।

কম্পিউটার হ্যাং হবার কারণ

* কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ- কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর। আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং হওয়াটাই স্বাভাবিক।
* কম্পিউটার র‌্যামের পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার র‌্যাম অঞ্চলে। আর এই র‌্যামের পরিমাণ খম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে পারে না। এবং কম্পিউটারে হ্যাং ধরে।
* কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের হার্ডডিক্স এর কানেকশন সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে।

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২

Youtube ব্যবহারকারীগন আপনার মূল্যবান ব্যান্ডউইথ বাঁচান খরচ কমান

অনলাইনে ভিডিও দেখার অন্যতম জনপ্রিয় সাইট হল Youtube।  গান, টিউটোরিয়াল, মজার ভিডিও সহ বিভিন্ন কাজে আমরা ইউটিউবে ঢুঁ মারি। আমরা জানি ইন্টারনেটের ব্যান্ডউইথ সবচেয়ে বেশি খরচ হয় অনলাইনে ভিডিও দেখতে গেলে। এর ফলে আমাদের দেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীকেই(অন্তত আমার) ইউটিউবে ঢুকে অনেকটা কৃপনের মত হিসেব করতে হয়। কারণ আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারের জন্য যেসব প্যাকেজ পাওয়া যায় তাদের বেশিরভাগই মাসিক ব্যান্ডউইথ লিমিট করা থাকে। তাই কৃপন না হয়ে ও উপায় নেই(অবশ্য যারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন তারা হাতেম তাই এর মত দিল খুলে খরচ করলে ও কোন সমস্যা নেই) :)। যাইহোক, একটা উদাহারণ দিয়ে ব্যাপারটা আপনাদের ভালভাবে বুঝিয়ে দিই। আপনি যদি বাংলালায়নের প্রিপেইড গ্রাহন হন তাহলে ৩০০ টাকার বিনিময়ে ১০২৪ মেগাবাইট ব্যান্ডউইথ সর্বোচ্চ একমাসব্যাপী ব্যবহার করতে পারবেন। এখন ইউটিউবের একটা ৫মিনিটের ভিডিও দেখতে সাধারনত ৩০ থেকে ৪০ মেগাবাইট ডাটা খরচ হয়। তার মানে ইউটিউবে একটা ৫ মিনিটের ভিডিও দেখতে আপনার খরচ পড়ছে ৮ থেকে ১০ টাকা। আপনি সম্পূর্ন ভিডিওটা দেখে ১০ টাকা খরচ করলে কোন আফসোস

ই-প্রথমআলো'র ঝাপসা করা বিজ্ঞাপনগুলো স্পষ্ট দেখুন!

বাংলাদেশের অনলাইন পাঠকদের কাছে প্রথমআলোর ওয়েবসাইট বেশ জনপ্রিয়। প্রথমআলোর ওয়েবসাইট আবার দুটো। একটা প্রথমআলো পত্রিকার ওয়েব ভার্শন। অন্যটি হুবহু কাগজের সংবাদপত্রটিই অনলাইনে দেখা যায়। যা ই-প্রথমআলো নামে পরিচিত। ই-প্রথমআলোর সুবিধা হল সংবাদের সাথে সাথে বিজ্ঞাপনগুলো ও দেখা যায়। তবে সব না, যেসব বিজ্ঞাপনদাতা ওয়েবের জন্য আলাদা চার্জ প্রদান করেন শুধুমাত্র তাদেরগুলো দেখানো হয় আর বাকিগুলো ঝাপসা করে দেওয়া হয়। আজ আপনাদের শেখাব কিভাবে এই ঝাপসা বিজ্ঞাপন আপনি স্পষ্ট দেখবেন।
আপনাকে যা করতে হবে তা হল নিচের লাইনটির মত করে ব্রাউজারের এড্রেসবারে পেষ্ট করতে হবে।